বিদ্যুৎ বিতরণ লাইনে পাওয়ার ফ্যাক্টরের ব্যবহার,,,,
বিদ্যুৎ বিতরণ লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান কাঙ্খিত মানে (০.৯৫ এর উপরে) রাখতে বিতরণ কোম্পানিগুলো লাইনের সাথে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে। আবার, ১১ কেভি গ্রাহকের আঙিনায় স্থাপিত বৈদ্যুতিক উপকেন্দ্রে এবং ০.৪১৫ কেভি শিল্প গ্রাহকের (যাদের লোড ২০ কি: ও: এর উপরে) স্থাপনায় পিএফআই প্লান্ট লাইনের সাথে সংযুক্ত করা হয়। ফলে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত হয়।
তিনটি ক্যাপাসিটর স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করে একটি ক্যাপাসিটর ব্যাংক তৈরি করা হয়। ডেল্টা সংযোগ বহুল জনপ্রিয়।
কারণ, Impedance in Delta=3×impedence in star
একই মানের তিনটি ক্যাপাসিটর ডেল্টাতে সংযোগ করলে স্টারের তুলনায় তিনগুন ইমপিডেন্স পাওয়া যায়। ইমপিডেন্স বেশি মানে Capacitive Reactance ও বেশি।
আমরা জানি, Xc= 1/2πfC
ক্যাপাসিটিভ রিয়াকটান্স বেশি হলে ক্যাপাসিটরের ক্যাপাসিটান্স কমে যায়। ফলে ক্যাপাসিটর ক্রয় বাবদ খরচ কমে যায়। অর্থাৎ এটি ইকোনোমিকাল।
গরমকালে ইন্ডাকটিভ লোড (MW) এর পরিমাণ বেশি থাকায় রিয়াকটিভ পাওয়ার (MVAR) এর পরিমাণ বেড়ে যায়। ফলে লাইনে উপযুক্ত মানের ক্যাপাসিটর চালু রেখে লাইনে MVAR সরবরাহ করা হয়। এতে নিট MVAR কমে যায় এবং পাওয়ার ফ্যাক্টরের মান ইম্প্রুভ হয়।
শীতকালে ইন্ডাকটিভ লোডের পরিমাণ কমে যাওয়ায় MVAR কমে যায়। ফলে লাইনের সাথে সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংক সমূহের কিছু অংশ লাইন হতে বিচ্ছিন্ন করতে হয়। বিচ্ছিন্ন করা না হলে লাইনের ভোল্টেজ বেড়ে যায়। গ্রাহক প্রান্তে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। গ্রাহক অভিযোগ বেড়ে যায়।
একারণে বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হয়। নিয়মিত পাওয়ার ফ্যাক্টরের মান মনিটর করতে হয়। ক্যাপাসিটর ব্যাংক ভিজিট করতে হয়। প্রয়োজনে লাইন শাটডাউন নিয়ে ক্যাপাসিটর ব্যাংক রক্ষণাবেক্ষণ করতে হয়।
https://www.youtube.com/channel/UCoE_woqRVO2rtEir5cM6seQ

No comments