Header Ads

Header ADS

ওয়াট কি? ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট কিভাবে মাপে?

#ওয়াট_কি?
#ওয়াট_কিভাবে_নির্ণয়_করে?
#ওয়াট_কিভাবে_মাপে?
#ওয়াট_মিটার_মাল্টিপ্লাইং_ফেক্টর

#ওয়াট_কি?
ওয়াট (Watt): সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে।

#ওয়াট_কিভাবে_নির্ণয়_করে?
ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে-
P = V×I = I2×R = V2÷R

অর্থাৎ,
• P = V×I অথবা
• P = I×R অথবা
• P = V2/R
এই তিন ভাবে প্রকাশ করা যায়।

ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে-
P = V×I×P.F = I2×R×P.F = (V2×P.F)÷R
অর্থাৎ,
• P = V×I×P.F অথবা
• P = I2×R×P.F অথবা
• P = (V2×P.F)÷R
এই তিন ভাবে প্রকাশ করা যায়।
এখানে,
P = Power যার একক হলো Watt 
I = Current যার একক হলো Ampere
V = Voltage যার একক হলো Volt
R = Resistance যার একক হলো Ohms
PF = Power Factor, ফেজ এঙ্গেল এর মান (Cosϴ)

#ওয়াট_কিভাবে_মাপে?
ওয়াট মাপবার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয়। এছাড়াও ওহম এর সূত্র দ্বারা বের করা যায় যা উপরোক্ত পরিচ্ছেদে দেওয়া হয়েছে। 
🛑নিচের ভিডিও তে ওয়াট মিটারের মাল্টিপ্লাইং ফেক্টর কিভাবে বের করা যায় সেটা সহ বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়েছে ।
ভিডিও লিংক: https://youtu.be/DCI48LVyjes

পাওয়ার ফ্যাক্টর কি?
পাওয়ার ফ্যাক্টর (Power Factor – P.F): ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ (Cosϴ) কে পাওয়ার ফ্যাক্টর বলে৷ অন্যভাবে বলা যায়- রেজিস্ট্যান্স এবং ইম্পিড্যান্স এর অনুপাত অথবা প্রকৃত শক্তি (Real Power) এবং আপাত শক্তির (Apparent Power) অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর (P.F)বলে৷
এসি লাইনে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তি কোসাইন (Cosϴ) কোণ কে পাওয়ার ফ্যাক্টর বলে
ইহার কোন একক নাই, শতকরা (%) হিসাবে প্রকাশ করা হয় ৷
সঠিক পাওয়ার ফ্যাক্টর (p.f) এর মান জানা না থাকলে, হিসেব করার সময় আদর্শ মান হিসেবে পাওয়ার ফ্যাক্টর ৮০% ধরে অর্থাৎ p.f = 0.8 (ল্যাগিং) ধরে হিসাব করা হয়৷
পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার যথা-
• ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging Power Factor)
• লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor)
• ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)

No comments

Powered by Blogger.